প্রার্থী তালিকা প্রকাশ হতেই দল ছাড়লেন মইনউদ্দিন - The News Lion

প্রার্থী তালিকা প্রকাশ হতেই দল ছাড়লেন মইনউদ্দিন

 


দি নিউজ লায়ন;    প্রার্থী তালিকা প্রকাশ হতেই দল ছাড়লেন নলহাটির বিদায়ী বিধায়ক মইনউদ্দিন শামস। শুক্রবার বিধানসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করতেই দেখা গেল 'বাদ' পড়েছেন ৫ মন্ত্রী সহ ২৭ জন বিধায়ক। আর সেই তালিকাতেই আছেন মইনউদ্দিন শামসও। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে রাজেন্দ্র প্রসাদ সিং-কে।  


এদিন প্রার্থীতালিকা ঘোষণার পরই চোখের জলে ভাসিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন মইনউদ্দিন শামস। এর পাশাপাশি ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে 'বিস্ফোরক' অভিযোগ করেন তিনি। তোপ দাগেন, "নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে আমার নাম বাদ দেওয়া হয়েছে। আমার অপরাধ এটাই যে গত ৫ বছরে নলহাটি বিধানসভা কেন্দ্রে আমি মানুষের সেবা করার চেষ্টা করেছি। 


মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।" কাঁদতে কাঁদতে মইনউদ্দিন আরও বলেন, "আমি বালি মাফিয়া, পাথর মাফিয়া, কয়লা মাফিয়াদের সঙ্গে আপোস করিনি। তাই আমাকে বাদ দেওয়া হল।" পাশাপাশি, তাঁর আরও অভিযোগ, তিনি 'সংখ্যালঘু' বলেও তাঁকে বাদের তালিকায় ফেলা হয়েছে। এবার পাথরচাপুরি  উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকেও তিনি ইস্তফা দিতে চলেছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.